AVR প্রাই সকল feature available আছে এমন দুইটি Micro-Controller হলো ATmega16 এবং ATmega32 । তাই beginner এবং advance level এর সকল learner দের প্রথম পছন্দই এই দুইটির একটি । এ জন্যই আমরা বহুল ব্যবহৃত এই দুইটি Micro-Controller কে প্রধান্য দিয়েই, তৈরী করেছি AVR Mini Development Board।
Board টিকে power-up করার জন্য রয়েছে DC Power Jack । এখানে বোর্ডের ভিতরই Buck Converter থাকায় ইনপুট হিসাবে 7V থেকে 40V পর্যন্ত ইনপুট হিসাবে ব্যবহার করা যাবে । পাশাপাশি Buck Converter এর Fixed Output Voltage (+5V) কে অন্যান্য component এ power source হিসাবে ব্যবহার করার জন্য Power Rails Connector এর সাথে সংযোগ করা হয়েছে ।
- On-Board Program testing এর জন্য একটি I/O পিনের সাথে Blink-LED ব্যবহার করা হয়েছে ।
- On-Board Reset status দেখার জন্য RESET পিনের সাথে RST-LED ব্যবহার করা হয়েছে ।
- On-Board Power indication দেখার জন্য PWR পিনের সাথে PWR-LED ব্যবহার করা হয়েছে ।
- প্রত্যেক PORT কে তাদের bit sequence অনুসারে আলাদা আলাদা ভাবে সু-সজ্জ্বিত করা হয়েছে ।
- বিভিন্ন ধরণের crystal oscillator ব্যবহারের জন্য socket pin ব্যবহার করা হয়েছে ।
- Micro-Controller কে সহজেই plug and unplug করার জন্য Zif Socket ব্যবহার করা হয়েছে ।
- USBasp / USB ISP প্রোগ্রামারকে সহজেই কানেক্ট করার জন্য ISP Socket ব্যবহার করা হয়েছে ।
এছাড়াও বোর্ডটিতে reverse polarity correction system রয়েছে । তাই ইনপুটে পাওয়ার দেওয়ার সময় ভূল-বসত source এর পজেটিভ-নেগেটিভ উল্টা হলেও board তা correction করে নিয়ে সঠিক ভাবেই power-up হবে ।
Package Included:
- 1 x AVR Mini Development Board
- 1 x 16MHz Crystal Oscillator